বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

কীভাবে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা?

সুস্মিতা সেন I ছবি: সংগৃহীত
সুস্মিতা সেন I ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। যিনি তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাসে ১৯৯৪ সালে জয় করেছিলেন মিস ইউনিভার্স-এর মুকুট। বহু প্রেম আর একাকিত্বের গল্পে ভরা তার জীবন। তবে এবার এই বিশ্বসুন্দরী খোলামেলা আলোচনা করলেন নিজের হৃদয়ের এক গুপ্ত অধ্যায় নিয়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানালেন সেই অচেনা মানুষটির কথা, যার অবিচল সমর্থন না থাকলে হয়তো সুস্মিতা কখনো হয়ে উঠতেন না বিশ্বের সেরা সুন্দরী।

প্রকাশিত সেই সাক্ষাৎকার থেকে জানা যায়, অভিনেত্রীর প্রথম প্রেমিকের নাম ছিল রজত তারা। যিনি সুস্মিতার স্বপ্ন পূরণের জন্য নিজের চাকরি পর্যন্ত ছেড়েছিলেন।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘রজত সেই সময়ে চাকরি পর্যন্ত ছেড়েছিল আমার জন্য। সে অত্যন্ত দায়িত্বশীল মানুষ। তার সাপোর্ট ছাড়া আমি মুম্বাইয়ে এক মাসও কাটাতে পারতাম না।’

সুস্মিতা আরও বলেন, ‘রজত নিজের স্বপ্ন ত্যাগ করেছিলেন যাতে আমি আমার স্বপ্নপূরণ করতে পারি। আমার প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাস অটুট। আজ আমি যা হয়েছি, সবই তার জন্যই।’

কিন্তু মিস ইউনিভার্স জয়ের পর দুজনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক না টিকলেও রজতের প্রতি সুস্মিতার সম্মান আজও অটুট রয়েছে।

উল্লেখ্য, সুস্মিতা সেন ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মডেল রোমান শলের সঙ্গে সম্পর্ক রাখেন। ২০২২ সালের জুলাই মাসে খবর প্রকাশিত হয় যে তিনি ব্যবসায়ী ও ক্রিকেট প্রশাসক ললিত মোদির সঙ্গে সম্পর্কে আছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ললিত মোদি নিশ্চিত করেন যে তার সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক ভেঙে গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X