মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাবির চিকিৎসা মনোবিজ্ঞানের সভাপতির পদত্যাগ দাবিতে আমরণ অনশন

অনশনে বসা রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অনশনে বসা রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। এর আগে টানা চার দিন ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা।

রোববার (২৭ অক্টোবর) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে কোনো সমাধান হয়নি।

এরপর প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাইসুল মাহমুদ। আর তার সঙ্গে অনশন শুরু করেন বিভাগের ইমন, ইকরা, সাদিক ও সুমন নামে চার শিক্ষার্থী।

এ সময়, ‘দফা এক দাবি এক, চেয়ারম্যানের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, চেয়ারম্যান তুই গদি ছাড়’; ‘বহিরাগত চেয়ারম্যান মানি না, মানবো না’; ‘সাইকোলজির আধিপত্য, মানি না মানবো না’; ‘বৈষম্য নিপাত যাক, সিন্ডিকেট মুক্তি পাক’; ‘সাইকোলজির আধিপত্য ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘ক্লিনিক্যালের বাংলায় সাইকোলজির ঠাঁই নাই’; ‘ডিপার্টমেন্টে রাজনীতি চলবে না চলবে না’ এমন সব স্লোগান দেন তারা।

রাইসুল বলেন, আমাদের একদফা দাবি ছিল বহিরাগত সভাপতির অপসারণ। আমরা চাই আমাদের বিভাগের সভাপতি হবেন বিভাগ থেকেই। আমরা প্রশাসনের সঙ্গে বসেছিলাম, কিন্তু তারা বহিরাগত চেয়ারম্যানকে বহাল রাখতে চায়। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা হবে, ততক্ষণ আমাদের অনশন চলবে।

আরও পড়ুন : নিজেরা ফাঁস করা প্রশ্নে চাকরি পেয়ে যোগ দেন চক্রে

আরেক শিক্ষার্থী জান্নাত জামান বলেন, আমরা আজ প্রশাসনের সঙ্গে বসেছিলাম কিন্তু তারা আমাদের কোনো রকম আশ্বাস দেয়নি। তারা আরও সময় চেয়েছেন। তারা আমাদের বলেছেন—বর্তমান সভাপতির সঙ্গে নিগোশিয়েট করে তাকে মেনে নেওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা তাকে চাই না। যেহেতু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, আমাদের আন্দোলন চলবে। তাকে অপসারণ না করা পর্যন্ত অনশন চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X