খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

ঘটনাস্থলে উদ্ধারকারীরা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উদ্ধারকারীরা। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সাজেক যাওয়ার পথে জিপ গাড়ি (চান্দের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন তিনি। এ ঘটনায় আরও ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহত রিংকির বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

সহপাঠীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, আহত সবাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি আছেন তারা।

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যলয়ের দূরপাল্লার সব ট্যুর স্থগিত করেছেন। এ ছাড়াও আরেক বিজ্ঞপ্তিতে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

গত ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে যান। এ দলে ৩৮ জন শিক্ষার্থী, বিভাগের প্রধানসহ ৪ জন শিক্ষক ও ২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১০

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১১

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১২

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৩

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৪

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৫

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৬

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৭

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৮

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৯

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

২০
X