বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষক আন্দোলনের কারণে কর্মচারীদের দিয়ে ক্লাস ও পরীক্ষা পরিচালনা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনার্সের সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে সকাল ১০টায় ঢাকা কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মো. আব্দুর রহমান জানান, সাত কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে বৃহস্পতিবার সব ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে এবং বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান জানানো হবে।

এদিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা। ‘বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাত সরকারি কলেজের শিক্ষকরা বলেন, দেশের কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে একতরফা ও অপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধিভুক্তকরণ প্রক্রিয়া বন্ধ করে সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখার দাবি জানান তারা।

মানববন্ধনের পর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন।

অন্যদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে এবং ইউজিসিতে শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে ঢাকা কলেজে ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিলও করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X