সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‎আন্দোলনের মুখে আইআইইউসি বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা

আন্দোলনের মুখে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার থেকে ১৫ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে। দাবি পেশ করার পর তারা মঙ্গলবার রাতের মধ্যে এ বিষয়ে একটি রোডম্যাপ দাবি করে কর্তৃপক্ষের কাছে। ‎উল্লেখযোগ্য দাবিগুলো হলো—লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হল রুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।

এ বিষয়ে মঙ্গলবার রোডম্যাপ দাবি করলে কর্তৃপক্ষ একটি রোডম্যাপও দেন। কিন্তু শিক্ষার্থীদের তা পছন্দ না হওয়ায় রাতেই ঘোষণা দেন, বুধবার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করবেন।

সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের পক্ষ থেকে সিয়াম এলাহি, মিপ্তাউল ফেরদৌসসহ শিক্ষার্থীরা জানান, রোববার থেকেই কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছিলেন। কর্তৃপক্ষ দায়সারা গোছের রোডম্যাপ দিয়েছে, যা মনমতো না হওয়ায় বুধবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে বিভিন্ন মেয়াদের সময়ের প্রয়োজন। আমরা রোডম্যাপ ঘোষণা করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা অধিকাংশ মেনে নিলেও কিছু শিক্ষার্থী তা মেনে নেয়নি। আমার ধারণা শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু ছাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাইরের কিছু অছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে।

তিনি আরও বলেন, রোডম্যাপ দেওয়ার পরও এভাবে আন্দোলন করায় আজকের জন্য (বুধবার) বিশ্ববিদ্যালয় ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X