নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:১৩ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাসেদুল ইসলাম। ছবি : সংগৃহীত
রাসেদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (০৫ অক্টোবর) দুপুরে তার নিজ এলাকা কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত রাসেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কুমিল্লার উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকস্মিক বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ সময় নৌকার আরও দুজন নারীও মৃত্যুবরণ করেন।

রাসেদ পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে টেকনাফ পর্যন্ত হেঁটে পাড়ি দেন তিনি। পড়াশোনার পাশাপাশি ভ্রমণপিপাসুও ছিলেন রাসেদ।

রাসেদের আকস্মিক মৃত্যুতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, রাসেদ আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থীদের একজন। তার অকালমৃত্যুতে আমরা মর্মাহত। আমরা স্তব্ধ হয়ে আছি। সে আজ ক্যাম্পাসে ফিরছিল, কিন্তু আর ফেরা হলো না। এক অপার সম্ভাবনাময় তরুণ আমাদের ছেড়ে চলে গেছে। তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। যে কোনো সহযোগিতায় আমাদের বিভাগ তার পরিবারের পাশে থাকবে।

রাসেদের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সকলেই। রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের সামনে রাসেদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X