কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্নতায় ডিএসসিসি

ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান। ছবি : কালবেলা
ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান। ছবি : কালবেলা

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পরিচ্ছন্নতা ও অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রমে এসে এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় ঢাকা মেডিকেলের সামনের সড়কে আর কোনো অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

শাহজাহান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ ও যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবৈধ ব্যবসার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়টি নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো আমাদের ক্যাম্পাসগুলো পরিচ্ছন্ন রাখতে বহিরাগত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ থেকে আমরা একসঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাব।

বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিশেষ অভিযান চালানো হয়। সকাল ৬টায় শুরু হওয়া কর্মসূচিতে ডিএসসিসির ১৩০০ কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। এ সময় নর্দমা, ফুটপাতের ময়লা পরিষ্কার করে মশার ওষুধ ছিটানো হয়। এরপর আনন্দবাজার মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ফুটপাত ও রাস্তায় থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক এবং বুয়েট ও ডিএমসি প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X