কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টার-২০২৫ এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষক, কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিকেএমইএর চেয়ারম্যান মো. হাতেম ও বিটিএমএর চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।

এ সময় আরও বক্তব্য দেন- ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা ও কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল এবং পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবায়েত চৌধুরী।

অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া এক নবীন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একজন তাদের অভিজ্ঞতা, ভাবনা ও প্রত্যাশা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পিএন্ডডি পরিচালক, বিআইএফটি পরিচালক, লজিস্টিকস প্রধান, প্রক্টর, আইটি ম্যানেজার, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X