স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

উইন্ডিজদের বিপক্ষে জয় এনে দিয়ে যা বললেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

একসময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ৭৪ রানের জয়ে শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন, যিনি একাই তুলে নিয়েছেন ৬টি উইকেট মাত্র ৩৫ রানের বিনিময়ে, সঙ্গে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের পুঁজি যোগ করেছেন।

ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণের সময় রিশাদ শেয়ার করেছেন তার মনোভাব, ‘প্রথমে আলহামদুলিল্লাহ, দলের জন্য নিজে অবদান রাখতে পেরেছি। তবে আমি একা কৃতিত্ব নিতে চাইনি। মনে রেখেছি আমার প্রক্রিয়ার মধ্যে থাকব, আর সুযোগ এলে কাজে লাগাব। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ওরা খুব সুন্দর ব্যাটিং করছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি হতাশ না হয়ে ধৈর্য ধরে বল করতে। আমাদের ১১ জনেরই বিশ্বাস ছিল যে যেকোনো মুহূর্তে আমরা কামব্যাক করতে পারব। কৃতিত্ব পুরো একাদশের।’

রিশাদের এই পারফরম্যান্স শুধু ম্যাচ জেতার কৃতিত্ব নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের একতার ও মনোবলের প্রতিফলন। ধৈর্য, সঠিক সিদ্ধান্ত, এবং একে অপরের প্রতি বিশ্বাস—এই তিনটির মিলেই সম্ভব হয়েছে ক্যারিবীয়দের ধসানো।

মিরপুরের এই জয় বাংলাদেশ দলের জন্য নতুন আত্মবিশ্বাসের বার্তা, যা আগামী ম্যাচগুলোতে আরও শক্তি যোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X