পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় স্বামীর বন্ধু গ্রেপ্তার 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. জুয়েলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৮ অক্টোবর) সকালে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল নাটোরের নলডাঙ্গা মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আসামি মো. জুয়েল নাটোর সদরের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে আসামি জুয়েল বাড়িতে যাতায়াত করতেন। গত ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের স্বামী বাড়িতে না থাকার সুযোগে জুয়েল ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজেই পুঠিয়া থানায় অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন। পরে বিষয়টি নিয়ে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে শনাক্ত করে অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করা হয়। জুয়েলকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পুঠিয়া থানা ওসি কবির হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার সময় আমাদের থানায় হস্তান্তর করে র‍্যাব-৫। আজ সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X