মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো’

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি, অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

সমাবেশে আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক এমদাদুল হক মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি ও জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা মুন্নীরুল ইসলাম কাসেমী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক আবুল কাশেম হৃদয়, কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা।

কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের উদ্যোগে মহানগরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল সমাবেশে অংশ নিতে ওই সময় বন্ধ রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X