রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদ শামসুজ্জোহার চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই’

শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। ছবি : কালবেলা
শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, শহীদ শামসুজ্জোহা স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তায়ালা তাকে শহীদ হিসেবে কবুল করুন।

তিনি বলেন, আমরা তার আদর্শ ও চেতনাকে ধারণ করে নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, আল্লাহ সেই তৌফিক দান করুক।

সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ শামসুজ্জোহা কবর জিয়ারত করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভিপি জাহিদ বলেন, এখন আমরা বিশ্ববিদ্যালয়ের কবরস্থান ও জুলাই আন্দোলনের রাজশাহীর দুজন শহীদ ভাইয়ের কবর জিয়ারত করব এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। শপথ গ্রহণের পর থেকেই আমাদের আনুষ্ঠানিক অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এ ছাড়া নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করা হবে।

শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারত পর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আনজুম এবং শহীদ আলি রায়হানের কবর জিয়ারত করেন তারা।

কবর জিয়ারত কালে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস. এম. সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. দীপ মাহবুব ও মো. ইমজিয়াউল হক কামালি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X