নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদ, সম্পাদক মুদ্দাচ্ছির

বাঁ থেকে সভাপতি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুদ্দাচ্ছির আহমদ। ছবি : কালবেলা
বাঁ থেকে সভাপতি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুদ্দাচ্ছির আহমদ। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমার সংবাদের প্রতিনিধি মুদ্দাচ্ছির আহমদ।

সোমবার (২৪ নভেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর দেড়টায় ভোটগ্রহণ শুরু হয় এবং চলে বিকেলে ৪টা পর্যন্ত। পরে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. শিবলুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহানাজ আক্তার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি জেরিন ফেরদৌস (আওয়ার নিউজ বিডি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল নাইম (বিডি২৪লাইভ), দপ্তর সম্পাদক নিয়াজ উদ্দিন (যুগান্তর), পাঠাগার ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রহমত উল্যাহ আরিফ (কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল তৌহিদ (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম সাদিক (দৈনিক ইনকিলাব)। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শফিউল্লাহ (রাইজিং বিডি), তৌফিক আল মাহমুদ (সময়ের কণ্ঠস্বর) ও মিরাজ মাহমুদ (পাবলিকিয়ান টুডে)।

সাধারণ সম্পাদক মুদ্দাচ্ছির আহমদ বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। এই সংগঠন সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা রাখি।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাচিত সভাপতি নাহিদুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X