মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ

সড়ক অবরোধ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের নাম ‘বাকসু’ বহাল রাখা ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঘণ্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা।

রোববার (০৭ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গোলচত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘বাকসু’ বিএম কলেজের ৭২ বছরের পুরোনো ঐতিহ্য। বরিশালের ছাত্র রাজনীতির ইতিহাস ‘বাকসু’। হুট করে কেউ এসে ‘বাকসু’ নাম দাবি করবে তা আমাদের জীবন থাকতে হবে না। এই নাম নিয়ে তারা যদি টানাটানি সিদ্ধান্ত নেয় তাহলে বরিশালে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

শিক্ষার্থী সুমি হক বলেন, দীর্ঘদিন ধরে আমরা ‘বাকসু’ নিয়ে আন্দোলন করছি। আজকে বাধ্য হয়ে ২ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব।

শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে নথুল্লাবাদ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেয় বলে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি আল মামুনুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X