মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন : কায়কোবাদ

কুমিল্লার মুরাদনগরের দোয়া মাহফিলে বক্তব্য দেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : কালবেলা
কুমিল্লার মুরাদনগরের দোয়া মাহফিলে বক্তব্য দেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন, নির্যাতিত হয়েছেন। আজ তিনি খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আপনারা তার জন্য দোয়া করবেন। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে ২ রাকাত নফল নামাজ পড়ে দোয়া করার আহ্বান জানালে দুই হাত তুলে নফল নামাজ পড়ে দোয়া করার প্রতিশ্রুতি দেয় হাজার হাজার জনতা।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগরের জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেস্কারুননেছা এতিমখানা এবং এলাকাবাসী আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক শরীফ ওসমান বিন হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যেহেতু তপশিল ঘোষণা হয়েছে নির্বাচনী বিধিনিষেধও রয়েছে তাই সব কথা বলতেও পারব না। নির্বাচনী আচরণ-বিধি মেনে চলবেন।

জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাজপুর ইউনিয়নের শিক্ষাবিদ সামাজিক ও রাজনৈতিক নেতারা।

নির্বাচনী আচরণ-বিধির কারণে দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীদের আসতে নিষেধ করা হলেও সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এক নজর দেখতে জনতার ঢল নামে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুরাদনগরের বাবুটিপাড়া ঢুকতেই বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে হাত মেলাতে রাস্তার দুই ধারে অসংখ্য নারী-পুরুষের দেখা মিলে। দাদাভাই, দাদাভাই স্লোগান দিতে থাকে তরুণ ও শিশুরা। এ যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা এগিয়ে যাচ্ছে, পিছুপিছু হাঁটছে নারী-পুরুষ ও শিশুরা। তবে তিনিও জনতাকে আগলে ধরেন পরম মমতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X