জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জবির ভর্তি পরীক্ষার ফলাফলে বিভ্রান্তি, রাতে প্রকাশ পাচ্ছে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফল ভুলবশত প্রকাশের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে আজই (সোমবার) ‘এ’ ও ‘সি’ এই দুই ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৫ জানুয়ারি) বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফলাফল যাচাইয়ের জন্য আইটি দপ্তরে পাঠানোর কথা থাকলেও ভুলক্রমে তা জনসংযোগ, তথ্য ও প্রকাশনা (পিআর) দপ্তরে চলে যায়। তবে আজ রাত ১০টার মধ্যে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া বলেন, ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুত রয়েছে। ‘এ’ ইউনিটের সঙ্গে একসঙ্গেই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ফল জানতে পারবেন। ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও সময়সূচি পর্যায়ক্রমে ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৬ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ জন আবেদন করেছে। প্রতি আসনের জন্য ৮৫ জন পরীক্ষা দেয়। এদিন মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এদিন ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৩৭ জন আবেদন করেন। বিজ্ঞান অনুষদে ৮৬০ আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ জন আবেদন করে। প্রতি আসনের জন্য ৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X