ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে গণরুমে ইবি শিক্ষার্থীকে নির্যাতন

অভিযুক্ত আফিফ হাসান ও তন্ময় বিশ্বাস
অভিযুক্ত আফিফ হাসান ও তন্ময় বিশ্বাস

মধ্যরাতে গণরুমে ডেকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নবীন শিক্ষার্থীকে র্যাগিং ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী ইয়াস রোহান বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে লালন শাহ হলের ৩৩০ নম্বর গণরুমে থাকে। অন্যদিকে অভিযুক্ত আফিফ হাসান ও তন্ময় বিশ্বাস চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সোমবার রাত ২টার দিকে লালন শাহ হলের ১৩৬ নম্বর গণরুমে ডেকে নেওয়া হয় ইয়াসকে। সেখানে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আফিফ হাসান ও তন্ময় বিশ্বাসসহ আরও অনেকে। এ সময় তাকে যৌন হয়রানিও করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। পরে সেখান থেকে জিয়া মোড়ে যায় ভুক্তভোগী শিক্ষার্থী। এরপর হলে ঢোকার সময় হলগেটে ইয়াসকে পুনরায় মারধর করে আফিফ ও তন্ময়। এরপর তারা তাকে মারতে মারতে জিয়া মোড়ে নিয়ে যায়। এ সময় তার শার্ট ছিঁড়ে যায় ও চশমা ভেঙে যায়। পরে তাকে ছাত্রলীগের রুমে নিয়ে ফের মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী ইয়াসের।

এ বিষয়ে অভিযুক্ত তন্ময় বিশ্বাস বলেন, ‘তার সাথে একটু মনোমালিন্য হয়েছিল। পরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ভাই বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। তাকে কোনো মারধর করা হয়নি।’

এদিকে মঙ্গলবার বিকেলের দিকে ছাত্রলীগের বিভিন্ন নেতাদের ভুক্তভোগীর সাথে ক্যাম্পাসে দেড় ঘণ্টা ধরে কথা বলতে দেখা গেছে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘আমি বিষয়টি শোনার পর গতকাল রাতেই উভয়পক্ষের সাথে কথা বলে মীমাংসা করে দিয়েছি। পরে শুনি, দুপুরের পরে ওই শিক্ষার্থী অভিযোগ দিয়েছে। তার ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে সে এমনটি করতে পারে। তবে সন্ধ্যার দিকে সে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে বলে তার কাছ থেকে আমি শুনেছি।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘আমরা ভুক্তভোগীর কাছে থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল অভিযুক্তদের ডাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এ বিষয়ে জানতে প্রক্টরকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X