বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সিওয়াইবি বেরোবি শাখার নতুন সভাপতি নাহিদ, সম্পাদক আনোয়ার

সিওয়াইবি বেরোবি শাখার সভাপতি নাহিদুজ্জামান নাহিদ ও ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
সিওয়াইবি বেরোবি শাখার সভাপতি নাহিদুজ্জামান নাহিদ ও ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদুজ্জামান নাহিদকে সভাপতি এবং গণিত বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

রোববার (২৫ জুন) আগামী এক বছরের জন্য ২১ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।

নতুন কমিটির অপর সদস্যরা হলেন সহসভাপতি হিমেল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের জায়েদ, সাংগঠনিক সম্পাদক পুলক আহমেদ, অর্থ সম্পাদক মো. ইমন, দপ্তর সম্পাদক আল আমিন সায়েম, উপদপ্তর সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম, উপপ্রচার সম্পাদক রায়হান উদ্দিন, প্রকাশনা সম্পাদক কায়সার মাহমুদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল ইমরান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক প্রিয়ানুল হক, পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আসিফ, ছাত্রীবিষয়ক সম্পাদক জীবন নেসা জেমি, উপছাত্রীবিষয়ক সম্পাদক আফরিন ইসলাম, কর্মশালাবিষয়ক সম্পাদক মীর মুহতাসিম হোসেন সিয়াম ও যোগাযোগ সম্পাদক ফাতিহুল ইসলাম শোভন। এ ছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন নওশিন আনজুম ইচ্ছা, মুকেশ সিং ও মো. সাইফুল্লাহ।

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টামণ্ডলী হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহামুদুল হক।

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৫টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X