ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির গ্রন্থাগার থেকে বই চুরির চেষ্টা, বহিরাগত আটক 

আটক যুবক। ছবি : কালবেলা
আটক যুবক। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বই চুরি করতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন। তার নাম সায়েম ইসলাম।

শনিবার (৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এই বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বাংলাপিডিয়া নামে একটি বই চুরি করে ব্যাগে ভরে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে আটক করেন। ওই সময় গ্রন্থাগারের নিরাপত্তা পরীক্ষা করতে বইটি চুরি করেছে বলে অভিযুক্ত ব্যক্তি জানান।

অভিযুক্ত ব্যক্তি বনানীতে থাকেন। তার গ্রামের বাড়ি জামালপুর। তিনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এর আগে ভারতের পাঞ্জাবের লাভলি প্রকাশনী বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়েছেন বলে জানা গেছে।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান কালবেলাকে বলেন, ‘ওই বহিরাগত ব্যক্তি বই নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। পরে শাহাবাগ থানায় দেওয়া হয়। ওই ব্যক্তি মানসিক সমস্যা রয়েছে বলে জানতে পেরেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X