স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার

এক লাফে ২২ ধাপ এগিয়েছেন শারমিন আক্তার। ছবি : সংগৃহীত
এক লাফে ২২ ধাপ এগিয়েছেন শারমিন আক্তার। ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত চার ম্যাচর সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু দল হিসেবে নয়? বরং ব্যক্তিগত পারফরম্যান্সেও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন টাইগ্রেসরা। সেটার প্রভাব পড়েছে এবার র‌্যাঙ্কিংয়েও। আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উন্নতি হয়েছে।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করেছিলেন শারমিন আক্তার। এমন ইনিংসে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক লাফে ২২ ধাপ এগিয়েছেন তিনি। এর ফলে বর্তমানে তিনি র‌্যাঙ্কিংয়ের ৩৫তম স্থানে আছেন। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।

অভিজ্ঞ শারমিনের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করছেন দিলারা আক্তারও। যিনি নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ডের সঙ্গে করেছেন ৩৫ রানের অসাধারণ এক ইনিংস। তাতেই এই ওপেনার প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৭০তম স্থানে আছেন তিনি।

এছাড়াও র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। সবশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করেছেন তিনি। আর তাতে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে অবস্থান করছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন আরেক বাংলাদেশের ক্রিকেটার স্বর্ণা আক্তার।

বোলারদের মধ্যে উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে মূল্যবান ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তারই পুরস্কার হিসেবে এবার এগিয়েছেন ৬ ধাপ। ৩০তম স্থানে আছেন তিনি। একই ম্যাচে চার উইকেট নেওয়া সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ এগিয়ে আছেন ৫৪তম স্থানে।নামিবিয়ার বিপক্ষে ৩টি ও আয়ারল্যান্ড ম্যাচে একটি উইকেট পেয়েছেন রাবেয়া খান। এই লেগ স্পিনার এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে অবস্থান করছেন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১১

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১২

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৩

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৪

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৭

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৮

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৯

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

২০
X