বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তনির সাবেক স্বামীর মামলা খারিজ

রোবাইয়াত ফাতিমা তনি I ছবি : সংগৃহীত
রোবাইয়াত ফাতিমা তনি I ছবি : সংগৃহীত

নারী উদ্যোক্তা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে সাবেক স্বামী সদরুল ইসলাম শোয়েবের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। কন্যা মানতাহা ইসলাম সানভিকে আটকে রাখা ও জোর করে বিদেশ পাঠানোর অভিযোগ এনে গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেছিলেন শোয়েব। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালতের রায়ে তনির বিজয় হয়েছে। আদালত বাদীর অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করে রায় দিয়েছেন, মেয়ে সানভি তার মায়ের পূর্ণ জিম্মায়ই থাকবে।

তনির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস ফেসবুকে এই জয়ের খবর নিশ্চিত করে বেশ ঝাঁজালো প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই সানভিকে ব্যবহার করে এই ‘মিথ্যা মামলা’ সাজিয়েছিলেন বাদী। শুনানিতে বিবাদী পক্ষের জোরালো যুক্তি মেনে নিয়ে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।” আইনি জয়ের পাশাপাশি সাবেক স্বামীকে কিছুটা কটাক্ষ করে তিনি আরও লেখেন, “মামলার বাদী আমাকে ডাল-ভাতের দাওয়াত দিয়েছেন! তাই আপাতত আপনাকে বাসায় গিয়ে শুঁটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে, আমার মক্কেলের কাবিনের টাকা প্রস্তুত রাখার পরামর্শ রইল। আর আগামী তারিখে আমার চেম্বারে বিরিয়ানির দাওয়াত রইল।”

ঘটনার প্রেক্ষাপট জানা যায়, ২০১৩ সালে বিয়ের পর ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তনি ও শোয়েবের। আদালতের শর্ত মেনে মেয়ে মায়ের কাছেই বড় হচ্ছিল। তবে শোয়েবের অভিযোগ ছিল, তনি তাকে মেয়ের সঙ্গে দেখা করতে দেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে ব্যবহার করে ব্যবসায়িক ফায়দা লোটার চেষ্টা করছেন। এছাড়া তনি তার বর্তমান স্বামী ইংল্যান্ডপ্রবাসী সিদ্দিকের কাছে মেয়েকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও অভিযোগ তুলেছিলেন সাবেক স্বামী। তবে আদালতের রায়ে সব অভিযোগ খারিজ হয়ে গেছে। রায় ঘোষণার পর আইনজীবী ও মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে স্বস্তি প্রকাশ করেছেন রোবাইয়াত ফাতিমা তনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X