কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় মনির খান

নির্বাচনী প্রচারে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ছবি : কালবেলা

সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অধীনে আরও ২০টির অধিক উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে নবীন ও প্রবীণ নেতাদের যুক্ত করে নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে অধিকতর গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট উপ-কমিটির প্রধান করা হয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে।

উপ-কমিটিতে সদস্য করা হয়েছে- চিত্রনায়ক হেলাল খান, জাকির হোসেন রোকন, সংগীতশিল্পী কনক চাঁপা, নাজমুন মুনিরা ন্যান্সি, রিজিয়া পারভীন, গীতিকার ও সুরকার ইথুন বাবু, গীতিকার, সুরকার, ও কণ্ঠশিল্পী জাবেদ আহমেদ কিসলু, অভিনেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু), সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসির, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মানব সুরত, মিজানুর রহমান ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ।

২৫ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং দলের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিএনপি গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করাতে এই উপ-কমিটি গঠন করা হলো।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির প্রধান মনির খান বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিগত ১৬/১৭ বছর দেশের মানুষ সুষ্ঠুভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেননি। এবার অবাধ ও সুষ্ঠুভাবে সবাই পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এ লক্ষ্যে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।’

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা পর্যায়ে সংগীতশিল্পী মনির খানের নেতৃত্বে সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীরা বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে ব্যতিক্রমী নানা কাজ করছেন। গায়কের নেতৃত্বে কীভাবে প্রচারণা ব্যতিক্রম করা যায়, ভোটার ও মানুষের কাছে ধানের শীষ প্রতীক জয়ী হলের দেশের উন্নয়নে বিএনপি কী কাজ করবে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কীভাবে ধানের শীষের সর্ম্পৃক্ততা বাড়ানো যায়― এসবসহ নানা কাজ করা হচ্ছে।

মনির খান বলেন, ‘বিএনপিবান্ধব শিল্পীদের নিয়ে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বিএনপি সমর্থিত প্রার্থীদের জন্য ধানের শীষ প্রতীক নিয়ে গান তৈরি করে তা আসনভিত্তিক পৌঁছে দিচ্ছি। দিন-রাত মাঠে থেকে ধানের শীষকে বিজয়ী করতে সাংস্কৃতিক কর্মীদের সঠিক দিক-নির্দেশনা দিচ্ছি। ভোটকে আনন্দ ও উৎসবমুখর করতে এবং বিএনপিকে জয়ী করার লক্ষ্যে সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছি আমরা।’

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১০

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১১

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১২

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৪

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৬

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৭

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৯

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

২০
X