মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এনএসইউ’র সমাবর্তনে গ্র্যাজুয়েশন ডিগ্রি পেল সাত হাজার শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সৌজন্য ছবি
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সৌজন্য ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকালে অনুষ্ঠানে সাত হাজারের বেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তন বক্তা, ভারতের পরিকল্পনা কমিশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান এবং সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেসের ফেলো মন্টেক এস আহলুওয়ালিয়া গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনীর আহমদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. জুনায়েদ কামাল আহমদ এবং এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য ইয়াসমিন কামাল ও শাহরিয়ার কামাল উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় এবং স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক মার্শাল শায়লা জোয়ার্দার স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহাম্মদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. জাবেদ বারী এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. হাছান মাহমুদ রেজা ডিগ্রি প্রার্থীদের তথ্য শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।

মন্ত্রী ডিগ্রি প্রদানের পর অনুষ্ঠানে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।

সমাবর্তনে সমাপনী বক্তব্য দেন ২০২১ সালের ক্লাস থেকে আরফা ফিজানুল ইসলাম। পরে শিক্ষামন্ত্রীর অনুমোদনক্রমে উপাচার্য সমাবর্তন কার্যক্রম শুরু করেন।

শিক্ষা মন্ত্রী তার বক্তব্যে অগ্রগতির জন্য শিক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং অর্থনীতির জন্য মানসম্মত উচ্চশিক্ষার তাৎপর্য তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবিক গুণাবলীসম্পন্ন মানবসম্পদ উন্নয়নে নিবেদিত। মন্ত্রী সকল গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ও সফল ভবিষ্যত কামনা করেন।

সমাবর্তন বক্তা মন্টেক এস আহলুওয়ালিয়া তার বক্তব্যে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং তাদের ক্যারিয়ারের ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার জন্য উৎসাহিত করেন। তিনি তাদের সম্ভাবনা অনুসন্ধান এবং আধুনিক বিশ্বের অর্থনীতিতে অবদান রাখার পরামর্শ দেন।

এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনীর আহমাদ সকল গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারের জন্য অভিনন্দন জানান। তিনি তাদের স্বপ্ন পূরণের জন্য আবেগের সাথে সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান এবং তাদের স্মরণ করিয়ে দেন যে সাফল্য অন্যের জীবনে তাদের ইতিবাচক প্রভাব দ্বারা নিরূপিত হয়।

সমাবর্তন বক্তার পরিচয় করিয়ে দিয়ে ড. জুনায়েদ কামাল আহমাদ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ভবিষ্যতের সকল প্রচেষ্টায় নৈতিক নীতিসমুহ সমুন্নত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম সকল গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এনএসইউ'র সাম্প্রতিক মাইলফলক ও রেঙ্কিংয়ের কথা তুলে ধরেন। এনএসইউ উপাচার্য শিক্ষার্থীদের দেশের জনগণের এবং বিশ্বের উন্নতিতে অর্থবহ অবদান রাখার প্রতি আহবান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেক অভিভাবকও এই আনন্দ উদযাপনের জন্য তাদের সন্তানদের সাথে যোগ দিয়েছিলেন। গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা তাদের শিক্ষায় মূল্যবান অবদানের জন্য তাদের পিতামাতার প্রতি দাঁড়িয়ে ও করতালি কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানটি এনএসইউর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় এবং ডিবিসি নিউজ টেলিভিশন শ্রোতাদের কাছে তা সরাসরি সম্প্রচার করে। ২৪তম সমাবর্তন উপলক্ষে প্রথম আলো ও ডেইলি স্টার ক্রোড়পত্র প্রকাশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X