মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবির সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি (পাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে বেধড়ক পিটিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সাংবাদিককে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের বিরুদ্ধে অসযোগিতার অভিযোগ উঠেছে।

রোববার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন দৈনিক নয়া শতাব্দীর পাবিপ্রবি প্রতিনিধি এবং পাবিপ্রবি প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আব্দুল্লাহ আল মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার খামচাষী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মো. মোমিনুল্লাহর ছেলে।

ভুক্তভোগী সাংবাদিক ও পাবিপ্রবি প্রেস ক্লাবের সদস্যরা জানান, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সাংবাদিককে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় প্রতিবাদ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় পাবিপ্রবি প্রেস ক্লাব। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা প্রেস ক্লাবের সদস্য সচিব দুর্জয় কুমারকে ক্যাফেটেরিয়ায় আটকা রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই ও তাকে উদ্ধার করতে এগিয়ে যান আব্দুল্লাহ আল মামুন। এ সময় মামুনকেও আটকে রেখে প্রেস বিজ্ঞপ্তি ও প্রেস ক্লাবের বিষয়ে জানতে যান নেতাকর্মীরা। এক পর্যায়ে আব্দুল্লাহ আল মামুনকে বেধড়ক পেটায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

মারধরের ঘটনায় নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম প্রান্থ, সাবেক সহ-সভাপতি মাসুদ রানা সরকার, সাবেক প্রচার সম্পাদক ইকরামুল ইসলাম সাগর, তৌফিকুল ইসলাম হৃদয়সহ ২০-২৫ জন নেতাকর্মী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহযোগিতা চাইলে তিনি এসে ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ নিয়ে বিভিন্ন সংবাদ ও প্রেস ক্লাব নিয়ে সাংবাদিকদের উল্টো নানা প্রশ্ন করেন। পরে প্রেস ক্লাবের সদস্য সচিব দুর্জয় কুমারকে দিয়ে একটি অভিযোগপত্রে জোর করে স্বাক্ষর রেখে তাদের মুক্তি দিলে আহত মামুনকে নিয়ে হাসপাতালে যান তার সহকর্মীরা।

পাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক উজ্জল কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা নয় বিশ্ববিদ্যালয়ের স্বয়ং প্রক্টর যদি তাদের (ছাত্রলীগের) পক্ষ নেয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন বলেন, প্রেস ক্লাবের সদস্য সচিব দুর্জয় কুমার আমার কাছে একটি লিখিত অভিযোগ দেয়। এ সময় আব্দুল্লাহ আল মামুন আমার কাছে এসে তাকে মারধরের অভিযোগ করেন কিন্তু আমি তাকে বলেছি লিখিত আকারে অভিযোগ দিতে। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে। ওইখানে ছাত্র উপদেষ্টাসহ অনেকেই ছিল তাই পক্ষ নেওয়ার প্রশ্নই উঠে না। অসহযোগিতার অভিযোগ মিথ্যা।

আরও পড়ুন: একযোগে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সবার পদত্যাগ

এ ব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের তো নিরাপত্তা কর্মকর্তা আছে। বললে তারাও দেখবে। তারপরও আমি এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X