কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ফিরছে বৃত্তি পরীক্ষা, বাড়ছে অর্থের পরিমাণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় খসড়া নীতিমালা তৈরি করে তা জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন এই নীতিমালায় বৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৮ সালের পর ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসিই) চালুর কারণে বন্ধ হয়ে যাওয়া বৃত্তি পরীক্ষা এবার আবারও চালু হচ্ছে।

চলতি বছরের ডিসেম্বরেই পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার পর এই বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতি বিদ্যালয় থেকে ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে, তবে সেটি বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘ট্যালেন্টপুল’ এবং ‘সাধারণ’ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি পেয়ে থাকে। এবার ট্যালেন্টপুল বৃত্তির অর্থ ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তির অর্থ ২২৫ থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, এ বছর থেকেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিগগিরই নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। বর্তমানে প্রায় এক কোটি শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে। সে হিসাবে অন্তত ১ লাখ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

২০০৮ সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজারের বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল। এবার সে সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

অভিভাবকরা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা ফিরলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। তবে শিক্ষাবিদদের একাংশ মনে করেন, এই পরীক্ষায় বৈষম্যের সুযোগ থেকে যায় এবং দরিদ্র শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে।

সব মিলিয়ে ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনঃপ্রবর্তন শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X