কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
করোনা-ডেঙ্গুর প্রকোপ

এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে না : বোর্ড চেয়ারম্যান

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাবও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তঃশিক্ষা বোর্ড নিশ্চিত করেছে- পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এ বছর মোট সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এইচএসসি ও সমমান পরীক্ষায়। করোনা সংক্রমণ বাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা পেছানোর গুজব ছড়িয়ে পড়ে। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেই এবং পরীক্ষা পেছানোর সুযোগও নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বলেন, করোনা ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা চিন্তিত। অভিভাবকদের মধ্যেও শঙ্কা রয়েছে। তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুন থেকেই পরীক্ষা শুরু হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, বর্তমান সংক্রমণের মাত্রা পরীক্ষা পেছানোর মতো নয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক থাকবে এবং আসন বিন্যাসে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে।

এদিকে দ্রুত পরীক্ষা শেষ করতে কেন্দ্র সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। অনেকেই বলছেন, শিক্ষার্থীরা পুরো সিলেবাস শেষ করেছে, প্রস্তুতিও সম্পন্ন। তাই অটোপাস নয়, দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়াই হবে যৌক্তিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X