বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা

মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি। ছবি : কালবেলা
মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি। ছবি : কালবেলা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি।

শনিবার (২৯ জুন) সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি।

মাহিরার পরিবার সূত্রে জানা যায়, ওই দিন দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।

এ ঘটনার পর সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মাহিরার বাবা আব্দুল্লাহ আল মারুফ এবং মা রেহানা পারভীন বর্তমানে চরম উৎকণ্ঠায় আছেন। পরিবারের পাশাপাশি মাহিরার সহপাঠীরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মাহিরার খোঁজ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান জানান, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাইনি। তবে আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছি। কোনো খবর পেলেই সাথে সাথে পরিবারকে অবহিত করা হবে।’

এদিকে মাহিরার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ মাহিরার কোনো তথ্য বা অবস্থান সম্পর্কে জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মাহিরার নিখোঁজ হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও উদ্বেগের ছাপ স্পষ্ট। অনেকেই দ্রুত তার সন্ধান চেয়ে পোস্ট ও শেয়ার করছেন।

এখন পর্যন্ত মাহিরার কোনো সন্ধান মেলেনি। তার নিরাপত্তা এবং দ্রুত ফিরে আসার জন্য সবার দোয়া চেয়েছে পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X