কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীন

অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। ছবি : সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যলয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ ০৪ (চার) বছর হবে। ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন তিনি। জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১০

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১১

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১২

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৪

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৫

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৬

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৭

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৮

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৯

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

২০
X