কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লাগাতার কর্মসূচির ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত না করলে আগামী ২১ জুন লাগাতার কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষকরা।

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া অভিযোগ করে বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে ডেকে নিয়ে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির সুস্পষ্ট আশ্বাস দেন এবং বলা হয়, মে মাসের মধ্যে এমপিওভুক্তির পরিপত্র জারি করে জুলাই থেকে প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন প্রদান শুরু হবে। কিন্তু ঘোষিত সময়সীমা পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় শিক্ষক সমাজ হতাশ ও ক্ষুব্ধ।

সেলিম মিয়া জানান, অবিলম্বে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় আগামী ২১ জুন শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনসহ আরও কঠোর আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাহাদাত আজাদী, অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ মো. আব্দুস সালাম, মো. আবতাবুল আলম, অধ্যক্ষ বাকী বিল্লাহ, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আবু বক্কর, মো. এরশাদুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X