‎জবি  প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

মৃত বাবার সম্পত্তি ফেরত চাওয়ায়, জবি শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি

তুবা তাবাসসুম তালহা। ছবি : কালবেলা
তুবা তাবাসসুম তালহা। ছবি : কালবেলা

‎নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুবা তাবাসসুম তালহার পারিবারিক জমি ও দোকানঘর দীর্ঘ ১০ বছর ধরে চাচারা জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছেও একটি অভিযোগ জমা দিয়েছেন।

‎তুবার অভিযোগ, তার বাবা মৃত মজির উদ্দিনের নামে থাকা জমি ও দোকানঘর পূর্বধলার দেওটুকোনা গ্রামে তার চাচারা দীর্ঘ ১০ বছর ধরে দখল করে রেখেছেন। উল্লেখযোগ্য, সম্পত্তিগুলো তার মা বৈধভাবে সাব-কাওলা দলিলের মাধ্যমে কিনেছিলেন।

‎গত ৭ জুন তুবা তার চাচার কাছে জমির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চাচারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাঁশের লাঠি হাতে প্রাণনাশের হুমকি দেন। এ সময় অভিযুক্তরা তাকে উদ্দেশ্য করে বলেন , ‘তুই অথবা তোর মা জমিতে গেলে জানে মেরে ফেলব।’ এরপর থেকে তুবা ও তার মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অন্যদিকে, অভিযুক্ত মেহেদী হাসান বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঈদের দিন তুবা তাদের বাড়িতে গেলে তারা যথেষ্ট স্নেহ প্রদর্শন করেন। তিনি আরও অভিযোগ করেন, ‘মোজো’ পানীয় নিয়ে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে তুবা নাটক করছেন। মেহেদীর দাবি, তাদের বাবা তুবার পরিবারের জন্য জমি লিখে দিয়েছেন এবং তুবা ও তার মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরি করছেন।

তিনি আরও জানান, আলোচনার জন্য তারা বৈঠকে অংশ নিতে রাজি ছিলেন, তবে তুবারাই উপস্থিত হননি এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সামনে অপমান করেছেন তাদের।

‎এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন , ‘আমি অভিযোগ পেয়েছি। স্থানীয় প্রশাসনের ডিসি ও এসপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

এছাড়াও পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিতোশ জানান, তারা অভিযোগ পেয়েছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক মামলা হয়নি। তিনি আরও বলেন, তুবা প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসতে চেয়েছিলেন, কিন্তু তার চাচারা তাতে রাজি হননি। মামলা হলে তারা বিষয়টি নিয়ে কার্যকরভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X