কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনার বিচারের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ব্যস্ত সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সহপাঠী হত্যার বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

এর আগে দুপুর ১২টা থেকে কনকর্ড টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে সহপাঠী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি সায়েন্সল্যাব মোড় থেকে কাঁটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন।

প্রসঙ্গত, শিক্ষার্থী আরশাদ গত ২৩ মে রাতে তার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। সেখানে রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে আরশাদ মোটরসাইকেলে বাংলামোটর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করলেও কয়েক দিনের মধ্যে জামিনে বেরিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X