কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অঙ্কে এগিয়ে ছেলেরা, মেয়েরা কেন পিছিয়ে?

সমান সুযোগ পেলে ছেলেমেয়েদের অঙ্কে দক্ষতা সমান। ছবি : সংগৃহীত
সমান সুযোগ পেলে ছেলেমেয়েদের অঙ্কে দক্ষতা সমান। ছবি : সংগৃহীত

অঙ্কে ছেলেরা মেয়েদের তুলনায় ভালো। বহু বছর ধরেই এই ধারণা সমাজে প্রচলিত। তবে ফ্রান্সে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ লাখ শিশুর ওপর চালানো দীর্ঘমেয়াদি এক সমীক্ষা বলছে, শৈশবে ছেলেমেয়ের মস্তিষ্কে গণিত বোঝার ক্ষেত্রে কোনো ফারাক নেই। বরং সময়ের সঙ্গে সঙ্গে সমাজের তৈরি করা পরিবেশই মেয়েদের পিছিয়ে দিচ্ছে।

এই সমীক্ষার ভিত্তিতে সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে ইউরোপীয় গবেষকদের একটি দল জানায়, প্রাথমিক স্তরে ছেলে ও মেয়েরা অঙ্কে সমান দক্ষ থাকে। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ছেলেরা এগিয়ে যেতে শুরু করে। সময়ের সঙ্গে সেই ব্যবধান আরও বাড়তে থাকে।

গবেষণায় যুক্ত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক এলিজাবেথ স্পেল্ক। ২০০৫ সালেই তিনি যুক্তরাষ্ট্রের এক জার্নালে লেখেন, অঙ্ক বা বিজ্ঞানের প্রতি আগ্রহে লিঙ্গভিত্তিক কোনো পার্থক্য নেই। এবার ফ্রান্সের এই বৃহৎ পরিসরের তথ্য সেই মতকেই যেন আরও মজবুত করল।

২০১৮ সালে শুরু হওয়া এই সমীক্ষায় দেখা যায়, স্কুলে ভর্তি হওয়ার আগে ছেলেমেয়েরা অঙ্কে প্রায় সমান দক্ষ। কিন্তু স্কুলজীবনের শুরুতেই এক অদৃশ্য ব্যবধান তৈরি হতে থাকে। গবেষকরা মনে করেন, এর কারণ হতে পারে সামাজিক ধারণা, শিক্ষকের দৃষ্টিভঙ্গি কিংবা পরিবারের ভূমিকা।

এ ধরনের মত আগেও শোনা গিয়েছিল। ২০০৩ সালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষণায় ৪০টি দেশের প্রায় তিন লাখ কিশোর-কিশোরীর তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছিল- যেখানে মেয়েরা ছেলেদের সমান সুযোগ পায়, সেখানে গণিতে মেয়েরা পিছিয়ে পড়ে না। বরং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়েও ভালো করে।

ফ্রান্সের মতো দেশে ছেলেমেয়ের আর্থসামাজিক ব্যবধান খুব একটা নেই। তবু অঙ্কে মেয়েরা ধীরে ধীরে পিছিয়ে পড়ে কেন? এই প্রশ্ন আজও রয়ে গেছে। গবেষকরা মনে করছেন, এর উত্তর লুকিয়ে রয়েছে সামাজিক গঠন ও পারিপার্শ্বিক মনোভাবের মধ্যে।

তবে একটি বিষয় স্পষ্ট, জন্মগত বা মস্তিষ্কগত কারণে ছেলেমেয়ে কারও গণিতে এগিয়ে থাকা বা পিছিয়ে পড়ার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। সমাজ যদি সমান সুযোগ দেয়, তবে অঙ্কে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে থাকবে- এমনটা ধরে নেওয়ার কোনও কারণ নেই বলেই মত গবেষকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X