কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রুয়েট ডিবেটিং ক্লাবের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব 

জাতীয় বিতর্ক উৎসব। ছবি : সংগৃহীত
জাতীয় বিতর্ক উৎসব। ছবি : সংগৃহীত

রুয়েট ডিবেটিং ক্লাব (রুয়েটডিসি)-এর আয়োজনে এবং Smart BEEE-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো রুয়েটডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ বিতার্কিকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসব ছিল যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা এবং দলগত চর্চার এক প্রাণবন্ত উদযাপন।

আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের ফাইনাল বিতর্কে আয়োজনের সিলভার পার্টনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজশাহী থেকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত মহাপরিচালক আলী আসলাম।

১১ জুলাই শুরু হয় স্কুল-কলেজ পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের ৩০টি দল অংশগ্রহণ করে। এই পর্বে টিম পান্ডা এবং টিম ব্যান্ড কার জেনারেটর নামের দুটি দল তাদের যুক্তি ও উপস্থাপনায় দর্শকদের মন জয় করে নেয়।

১৮ জুলাই অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক, যেখানে ৩৮টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। এই পর্বে বিতার্কিকরা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে যুক্তিনির্ভর আলোচনা করেন, যা উৎসবের মান আরও সমৃদ্ধ করে।

১৯ জুলাই ছিল উৎসবের চূড়ান্ত দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিএসডব্লিউ স্যার উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। মোট ৩০টি স্কুল-কলেজের দল থেকে ফাইনাল পর্বে Team Panda ও Team Band Kar Generator মুখোমুখি হয়, যেখানে যুক্তি, আবেগ ও কৌশলের চমৎকার সমন্বয় দেখা যায়।

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৮টি দল থেকে ট্যাব ফরম্যাটে চার রাউন্ড প্রিলিমানারির পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অতিক্রম করে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কুয়েট ডিবেটিং সোসাইটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। তুমুল বাকযুদ্ধের পরে বিতর্কটিতে কুয়েটডিসি ৫-০ ব্যালটে জেইউডিএসের বিরুদ্ধে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের উভয় পর্যায়ের চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল, টুর্নামেন্ট শ্রেষ্ঠ বিতার্কিক ও ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক সবাইকে টাইটেল পার্টনার স্মার্টবির পক্ষ থেকে অর্থপুরষ্কার দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X