হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিকরা। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিকরা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন বশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ এসব বাংলাদেশিকে পুশইন করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, চারজন নারী ও পাঁচটি শিশু। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।

তারা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা মো. তবিবুর রহমান (৩৯), তার স্ত্রী শামীমা খাতুন (২৭) ও তাদের সন্তান আয়ান শেখ (৩); রেশমা খাতুন (৩৪), সুমাইয়া খাতুন (১৫), লামিয়া খাতুন (১০) ও সামিয়া খাতুন (৮); মো. আকতারুল ইসলাম (৩২), তার স্ত্রী আঁখি আক্তার (২৫) এবং তাদের দুই সন্তান তাজিম উদ্দিন (১০) ও আয়াত খাতুন (৫)।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল কালবেলাকে বলেন, কয়েকজন শিশু থাকায় বিজিবি আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জিডি করে। এরপর মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X