কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চাহিদার আলোকে অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পেশাগত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি কলেজকে সংযুক্ত নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয়, ভর্তিসংক্রান্ত তথ্য, রেজিস্ট্রেশন নম্বর, অভিভাবকের নাম, আহত হওয়ার স্থান ও তারিখ, স্বাস্থ্য অধিদপ্তরের কেস আইডি নম্বর এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সংগ্রহ করতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষকে http://collegeportal.nu.ac.bd-এ লগইন করে ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীর তালিকা’ শিরোনামের লিংকে প্রবেশ করে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে তথ্য পাঠাতে হবে। এ ছক পূরণের সময় শিক্ষার্থীর ছবি সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য যাচাই-বাছাই করে সঠিকভাবে পাঠানোর জন্য কলেজ অধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে চিঠির অনুলিপি আকারে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি দপ্তর, ভাইস চ্যান্সেলরের দপ্তর, ট্রেজারার দপ্তর, প্রো-ভাইস-চ্যান্সেলর দপ্তর ও রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X