‎জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা

জবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ ভবনের নিচে দুদিনব্যাপী আয়োজিত উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উদ্যোক্তারা এ মেলায় মোট ১৮টি স্টলের মাধ্যমে অংশগ্রহণ করেন।

এবারের মেলায় দুটি ক্যাটাগরিতে সেরা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে সেরা স্টল সজ্জার জন্য ‘প্রান্ত সারপ্রাইজ’ এবং সেরা উদ্যোক্তা হিসেবে ‘লাজিজ কেক’ পুরস্কার অর্জন করে। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী উদ্যোক্তাদের মাঝে প্রত্যয়নপত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, যারা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করছে, এ ধরনের কার্যক্রম তাদের অনুপ্রাণিত করবে এবং স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে। দেশে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী থাকলেও সবার জন্য প্রচলিত চাকরি সৃষ্টি সম্ভব নয়, তাই আত্মকর্মসংস্থানের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক এবং ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জবিয়ান উদ্যোক্তা ফোরামের আহ্বায়ক অমৃত রায় এবং সদস্য সচিব উম্মে রাহনুমা রাদিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X