বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৩ বছর আগে বরখাস্ত হলেও পুরো বেতন পাচ্ছেন শিক্ষক

অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামান। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় অভিযুক্ত কলেজ শিক্ষক মুরাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হলেও নিয়মিত পুরো বেতন পাচ্ছেন। তিন বছর কলেজে না এসেও সরকারি কোষাগার থেকে অর্থ নিচ্ছেন এমপিওভুক্ত এই শিক্ষক। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন।

ধুনটে জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে ২০২২ সালের মার্চে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে তিনি গ্রেপ্তার ও কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী, বরখাস্তের পর মুরাদুজ্জামানের অর্ধেক বেতন পাওয়ার কথা থাকলেও তিনি নিয়মিত পুরো টাকা তুলছেন।

তথ্য বলছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে তাকে নিয়মিত হিসেবে তালিকাভুক্ত করে পূর্ণ বেতন দেওয়া হচ্ছে। ব্যাংক স্টেটমেন্টে সোনালী ব্যাংকের ধুনট শাখায় তার অ্যাকাউন্টে চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে ঢুকছে পুরো বেতন ৪০ হাজার ৫০০ টাকা করে। পাশাপাশি তাকে প্রতি মাসে নিয়মিত দেখানোর অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ্যের বিরুদ্ধেও। আর দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এনিয়ে অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন।

এ বিষয়ে বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ অভিযুক্ত শিক্ষকের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক অপরাধ করে পার পাবে, সেটার সুযোগ নেই।’

উল্লেখ্য, মামলা হওয়ার দুই বছর পর ২০২৪ সালের মার্চে মুরাদুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তকারী কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X