কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : রাশেদ প্রধান 

বিক্ষোভ মিছিলে জাগপার নেতারা। ছবি : সংগৃহীত
বিক্ষোভ মিছিলে জাগপার নেতারা। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। অন্য কারো সামনে আর মাথা নত করা যাবে না।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ৭ দফা দাবিতে জাগপা আয়োজিত বিজয় নগর, পল্টন, প্রেস ক্লাব অঞ্চলে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। সে দেশের অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নাই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না। হিন্দুস্তানি আপা এবং জাপাসহ ১৪ দল নিষিদ্ধ করে জনগণের দাবি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে।

রাশেদ প্রধান বলেন, নতুন বাংলাদেশে দেশের চেয়েও কম মূল্যে হিন্দুস্তানে ইলিশ যায় কেন? আদানিকে উপহার দেওয়া ৯০০ একর দেশের জমি ফেরত নেওয়া হচ্ছে না কেন? দেশের মাটি থেকে হিন্দুস্তানি ষড়যন্ত্র এবং তৎপরতা থামানো যাচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। কথা বার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জোরালো এবং কার্যকরী কূটনৈতিক ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা এবং হিন্দুস্তানের মাঝে সম্পাদিত সব অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি মোহাম্মদ শামীম প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X