কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাফির প্রতিক্রিয়া

খান তালাত মাহমুদ রাফি। ছবি : সংগৃহীত
খান তালাত মাহমুদ রাফি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি। কালবেলা পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

আমি রাজনীতিতে নতুন, বিগত সময়ে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন বিগেইনার হিসেবে শেখার চেষ্টা করছি। ব্যক্তিগত এবং সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করছি না।

ক্যাম্পাসে আমার সিনিয়র আরও অনেকগুলো সেশন রয়েছে। আমার কাছের অনেক সিনিয়র, জুনিয়র, বন্ধুরা নির্বাচনে অংশগ্রহণ করছে। উনাদের প্রতি আমার সহযোগিতা থাকবে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। কোনো রাজনৈতিক চাপের প্রশ্নই আসে না! এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং আমার সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত। তাছাড়া নির্বাচনের বাহিরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যে কোনো কাজে প্রতিবারের ন্যায় আমার সরব অংশগ্রহণ থাকবে। আমি সাংগঠনিক কাজে মনোযোগ চাই। আপাতত নির্বাচনের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা আমার কাছে মুখ্য বিষয়।

যারা আমাকে উৎসাহ জুগিয়েছিলেন, সাহস দিয়েছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা আমার আজীবন কাম্য। আমিও মানুষ, আমারও ভুল হয়। আপনাদের আলোচনা সমালোচনায় সব ভুল শুধরে নিয়ে প্রতিনিয়ত নতুন করে আগামীর পথ চলতে চাই। আমাকে দোয়ায় রাখবেন।

দেখা হবে অধিকার আদায়ের মিছিলে, সংগ্রামের রাজপথে! ইনকিলাব, জিন্দাবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X