কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়া ও বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপবিভাগে কর্মরত লিটন মল্লিক ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন। এ ছাড়া চেক ডিজঅনার মামলায় খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত ২০২৫ সালের ৪ মার্চ তাকে কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত ছিলেন।

পরে তার বিরুদ্ধে রুজুকরা বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিধি অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ দণ্ড কার্যকর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X