চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড়

চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা
চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা

চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড়। পণ্য ছাড়ের সময় ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাইনুদ্দীন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলায় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায়ও কারাগারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত মাইনুদ্দীনের জবানবন্দি রেকর্ড করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ের একটি টিম ছদ্মবেশে কাস্টমস হাউসে অভিযান চালায়। এ সময় হাতেনাতে ধরা পড়ে রাজীব রায় ও মাইনুদ্দীন। পরে দুজনকে থানায় হস্তান্তর করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, পণ্য ছাড় করানোর সময় ঘুষ নেওয়ার অভিযোগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মাইনুদ্দীন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে ভাঙা প্লাস্টিক ও বাতিল অংশ আমদানি করেন। চালান ছাড়ের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব এবং নিলামে বিক্রির হুমকি দেওয়া হয়।

ঘুষের অভিযোগ দায়েরের পর দুদকের চট্টগ্রাম কার্যালয় বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়। মাইনুদ্দীন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রাজীব রায় কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X