কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

৪৩০ পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী, এসএসসি পাসেও আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চলুন, একনজরে দেখে নিই বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৫

পদের নাম ও বিবরণ

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা : ২৮০ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ-৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।

২. রেগুলেটিং

পদসংখ্যা : ১২ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।

৩. রাইটার

পদসংখ্যা : ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৪. স্টোর

পদসংখ্যা : ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৫. মিউজিশিয়ান

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

৬. মেডিকেল

পদসংখ্যা : ১০ (পুরুষ), ৬ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা : জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ-৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৭. কুক

পদসংখ্যা : ২৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ)

৮. স্টুয়ার্ড

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৯. টোপাস

পদসংখ্যা : ১৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

১০. এমওডিসি (নৌ)

পদসংখ্যা : ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)

বেতন-ভাতা : সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।

বয়সসীমা ১ জানুয়ারি ২০২৬ তারিখে—

১. নাবিক : ১৭ থেকে ২০ বছর।

২. এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর।

অন্যান্য শর্ত (সব পদের জন্য)

১. সাঁতার জানা অত্যাবশ্যক।

২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।

আবেদনের নিয়ম

www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি : ৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।

আবেদনের শেষ সময় : ৫ অক্টোবর ২০২৫

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X