কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের অবস্থান কর্মসূচিতে ৭ কলেজের শিক্ষার্থীরা

নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সাত দফা দাবিতে ফের রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আর যানজটের কারণে বিপাকে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা।

পরে বেলা সোয়া ১২টার দিকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি ৭ কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যায়।

সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, আমরা সুপ্রিয়া ম্যামের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আজকে এ বিষয়ে মিটিং রয়েছে। মিটিংয়ে যেন ইতিবাচক সিদ্ধান্ত আসে এজন্য আমরা নীলক্ষেতে অবস্থান কর্মসূচি করছি।

সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

২. যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন তারা নন- প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. সকল বিষয়ে পাশ করার পরও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন-প্রোমোটেড হচ্ছেন। সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

৪. বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

৫. ৭ কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে/কারা? তারা কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে? তা ঠিক করে দিতে হবে।

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, এর আগেও একই দাবিতে কয়েক দফা নীলক্ষেত মোড়ে অবস্থান করে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া ইডেন কলেজের সামনেও তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X