মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:১৪ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ

লাগাতার অবস্থানে শিক্ষক বাড়তে পারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রোববার (১৬ জুলাই) থেকে সারা দেশের সব মাধ্যমিক বিদ্যালয় তালা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এ উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আরও শিক্ষক সমাগমের আশা করছে বিটিএ।

এর আগে গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) এক দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। শনিবার পঞ্চম দিনের মতো অবস্থান করেছেন শিক্ষকরা।

লাগাতার অবস্থান চলাকালে শুক্রবার (১৪ জুলাই) সকালে প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ থেকে তালা ঝোলানোর কর্মসূচি ঘোষণা করা হয়। এরই মধ্যে জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছে শিক্ষকদের ১০টি সংগঠন।

শিক্ষকদের দাবি, সরকার থেকে জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তবে শিক্ষকদের এ আন্দোলনের বিষয়ে একেবারেই ‘নিশ্চুপ’ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, এ বিষয়ে মন্ত্রীই (শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি) ভালো বলতে পারবেন।

এরই মধ্যে শুক্রবার বিটিএ চাঁদপুর জেলা কমিটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিটিএ নেতারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আন্দোলনের বিষয়ে অবগত থাকলেও জাতীয়করণের বিষয়ে কিছু বলেননি।

বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ শনিবার রাতে বলেন, রোববার থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি শুরু হচ্ছে। আমরা আশা করছি, রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রচুর শিক্ষকের সমাগম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X