বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিভাবকদের ধৈর্য ধরতে বললেন শিক্ষামন্ত্রী

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

নতুন শিক্ষাক্রম নিয়ে চিন্তিত অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, অভিভাবকরা নতুন শিক্ষাক্রম নিয়ে খুব চিন্তিত; তবে সবাই নয়। তাদের অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন।

রোববার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড -২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনার সন্তান কীভাবে শিখছে! আর সন্তান যখন রোজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে আসবে দয়া করে তখন জিজ্ঞেস করবেন না কত নম্বর পেয়েছ? জিজ্ঞেস করবেন আজকে তুমি নতুন কি শিখলে? আমরা যেন আমাদের জীবন দিয়ে ওদের জীবনটাকে হিসেব না করি। আমরা যে জগতে বসবাস করেছি, এখনো করছি। ওদের জীবন, ওরা কিন্তু সে জগতে বসবাস করবে না। এখনই করছে না। কাজেই আমাদের বাস্তবতা আর আমাদের সন্তানদের বাস্তবতায় অনেক অনেক তফাৎ। তাদের বাস্তবতায় তাদের মথা উঁচু করে দক্ষ, যোগ্য মানুষ হিসেবে চলার জন্য সুযোগ করে দিতে হবে।

দীপু মনি বলেন, আমাদের সন্তানদের পিছিয়ে পড়ার কোনো সুযোগ নাই। সেজন্য এই নতুন শিক্ষা কার্যক্রম। আমরা একটু ধৈর্য ধরি এবং সবার সহযোগিতা কামনা করি।

আরও পড়ুন : আগামী বছর থেকে পুনর্বিন্যাস সিলেবাসে পরীক্ষা : শিক্ষামন্ত্রী

নতুন এই শিক্ষাক্রমের নানা চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে শিক্ষক তৈরি করা। এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের অনেক শিক্ষকরা তাদের মানসিকতায় বর্তমান থেকে ভবিষ্যৎমুখী শিক্ষায় যেতে পারছেন না আবার অনেক শিক্ষক খুব সহজেই পেরেছেন। আবার এখানে অনেক শিক্ষকের স্বার্থ রয়েছে। তাদের কোচিং-প্রাইভেট বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আশা করি শিক্ষক হিসেবে তারাও নিজেদের প্রস্তুত করবে। এটি তাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, আমরা তৈরি হচ্ছি, আজকের এই স্টিম অলিম্পিয়াড শিক্ষার্থীদের ভবিষ্যতের অভিযোজনক্ষম, অবদানক্ষম, দক্ষ, যোগ্য এবং সৃজনশীল মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পথে আরেকটু এগিয়ে নিয়ে যাবে।

এ ছাড়াও, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X