রাজু আহমেদ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড যাচ্ছেন সামান্তা

সামান্তা পারভেজ। ছবি : সংগৃহীত
সামান্তা পারভেজ। ছবি : সংগৃহীত

নাটক ইন্ডাস্ট্রির সময়ের ব্যস্ত অভিনেত্রী সামান্তা পারভেজ। এবার ঈদের ব্যস্ততা শেষ করে যাচ্ছেন থাইল্যান্ডে। এ সফরে সঙ্গী হয়েছেন অভিনেত্রীর মা। একদিকে চিকিৎসা, অন্যদিকে ব্যবসায়িক প্রয়োজনে পণ্য কেনা—দুই উদ্দেশ্য নিয়েই সাত দিনের এ সফরে যাচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী।

নিজের শপের জন্য থাইল্যান্ড থেকে মালপত্র সংগ্রহের পাশাপাশি মায়ের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে এবার আবারও থাইল্যান্ডকেই বেছে নিয়েছেন তিনি।

সামান্তা কালবেলাকে বলেন, ‘এর আগেও মায়ের চিকিৎসা থাইল্যান্ডে করিয়েছি। এবার শুধু চিকিৎসা নয়, মায়ের সঙ্গে সময় কাটানো, ঘোরা ও আমার শপের জন্য প্রয়োজনীয় পণ্য কেনাও থাকবে এই সফরে।’

গত ঈদেও সামান্তা ছিলেন দারুণ ব্যস্ত। বিশেষ করে অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে তার জুটি বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। ‘পার্সেল ম্যান’, ‘ডাবল প্যারা’, ‘টাইটানিকে ঈদ যাত্রা’, ‘গোধূলির ওপারে’—এমন একাধিক নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন। এর পাশাপাশি কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘বউ ভাড়া হবে’ নাটকেও দেখা গেছে তাকে, যা দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

বর্তমানে ছোট পর্দার এক উজ্জ্বল মুখ সামান্তা পারভেজ, যিনি একের পর এক কাজ দিয়ে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি / ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X