বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৮:৩৩ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, ক্যারিয়ার শেষ অভিনেত্রীর

প্রতিভা সিনহা। ছবি : সংগৃহীত
প্রতিভা সিনহা। ছবি : সংগৃহীত

তারকার সন্তান হয়ে সিনেমা ভূবনে পা রাখা গেলেও টিকে থাকতে হয় নিজের কাজ দিয়েই। অনেকে রুপালি দুনিয়ায় সুযোগ পেয়েও হারিয়ে ফেলেন। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারেন বলিউড থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রী প্রতিভা সিনহা। বাঙালি অভিনেত্রী মালা সিনহার মেয়ে তিনি। বলিউডে সুযোগ পেয়ে অনেক দূর এগিয়েছিলেন প্রতিভা। মায়ের মতোই সুন্দরী এবং অভিনয়ে মুনিশিয়ানা ছিল তার। কিন্তু ব্যক্তিজীবনের কিছু সিদ্ধান্তের মূল্য তিনি চুকিয়েছেন বলিউড থেকে নিজের নাম কাটিয়ে।

বলিউডে শুরুটা বেশ ভালোই হয়েছিল প্রতিভার। ১৯৯২ সালে ‘মেহেবুব মেরে মেহেবুব’ সিনেমার মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন তিনি। এরপর বেশ কিছু হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করেন প্রতিভা। আমির খান ও কারিশমা কাপুর অভিনীত ‘রাজা হিন্দুস্থানি’ সিনেমায় ‘পরদেশি পরদেশি’ গানে দেখা গেছে তাকে।

পরে এক বিবাহিত সুরকারের প্রেমে পড়েন প্রতিভা। ক্যারিয়ারের মধ্য গগণেই সুরকার নাদিম সাইফির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। বিবাহিত নাদিমের সঙ্গে সম্পর্ক মোটেই ভালোভাবে নেননি প্রতিভার মা মালা। এক পর্যায়ে সুরকারের সঙ্গে পালিয়ে যান তিনি প্রতিভা। এরপর একটি প্রেস কনফারেন্স করে নায়িকার মা জানান, তার মেয়েকে কিডন্যাপ করেছেন ওই সুরকার।

মায়ের অমতে বিয়ে করে মূল্য চোকাতে হয়েছিল প্রতিভাকে। সুখি হতে পারেননি সুরকার নাদিমও। এক সাক্ষাৎকারে নাদিম জানান, নিজেদের সম্পর্কের বড় মাশুল গুনতে হয়েছিল দুজনকেই। প্রতিভার মা মালা সিনহা সেসময় নাদিমের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ ছাড়াও ধর্ষণের অভিযোগ আনেন।

পছন্দের পুরুষকে পালিয়ে বিয়ে করলেও শেষ পর্যন্ত সংসার টেকেনি প্রতিভার। নাদিমের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। এই ঘটনার পর প্রতিভার ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটে। সবশেষ ২০০০ সালে ‘লে চল আপনে সঙ্গ’ ছবিতে দেখা গিয়েছিল প্রতিভাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X