বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:২৩ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

আমিশাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ইমরান হাশমি (ভিডিওসহ)

আমিশা প্যাটেল ও ইমরান হাশমি। ছবি : সংগৃহীত
আমিশা প্যাটেল ও ইমরান হাশমি। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেতা ইমরান হাশমির ক্যরিয়ারে একাধিক হিট সিনেমা থাকলেও শুরুতে বেশ বেগ পেতে হয়েছে। চুক্তি হওয়া সিনেমা থেকেও বাদ পড়েছেন তিনি। তবে এই বাদ পড়ার পেছনে রয়েছে ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমা দিয়ে লাইম লাইটে আসা অভিনেত্রী আমিশা প্যাটেল।

বলিউড স্টার ইমরান হাশমি ‘ফুটপাত’ সিনেমা দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেও মহেশ ভাটের ছবি ‘ইয়ে জিন্দেগি কা সফর’ দিয়ে ডেবিউ করার কথা ছিল তার। নায়কের বিপরীতে নায়িকা ছিলেন আমিশা প্যাটেল। তবে এ নায়কের সঙ্গে কাজ করতে চাননি আমিশা। একটা সময় নায়ককে এই সিনেমা থেকে বাদ দেওয়ার জন্য পরিচালকের কাছে আবদার করে বসেন তিনি। এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক তথ্য দিলেন এ অভিনেতা।

বর্তমানে ‘শোটাইম’ সিরিজের প্রচারণায় ব্যস্ত ইমরান। যার প্রথম সিজনের দ্বিতীয় পার্ট সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ভারতীয় এক ইউটিউবারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, তার প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘ইয়ে জিন্দেগি কা সফর’। আগে গোবিন্দা এই ছবিতে প্রধান ভূমিকায় থাকলেও, সময় না মেলার কারণে তাকে চুক্তিবদ্ধ করেছিলেন পরিচালক মহেশ ভাট। কিন্তু, এরপর ইমরানকেও সে ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল।

ইমরান রোশন তানেজার সঙ্গে অভিনয়ের কোর্স করেছিলেন। কোর্স শেষ হবার মাসখানেকের মধ্যেই মহেশ ভাট ফোন করে জানান, গোবিন্দা এ ছবিতে কাজ করছেন না। তার তারিখ নিয়ে সমস্যা চলছে। এরপর তিনি রোশনকে জিজ্ঞেস করেছিলেন, ইমরান এই ছবির শুটিংয়ের জন্য প্রস্তুত কিনা। রোশন বলে দেন যে নায়ক প্রস্তুত আছেন। তবে নার্ভাস হয়ে কাঁপতে শুরু করেন ইমরান। কারণ, তখনও তিনি সেভাবে প্রস্তুত ছিলেন না।

পরিচালক মহেশ ভাট সব শুনে ইমরানকে বলেছিলেন, এভাবে ভাবলে তিনি কখনোই প্রস্তুত হবেন না। তাকে আরও ভালোভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

ওই ইন্টারভিউতে আমিশা প্যাটেল সম্পর্কেও কথা বলেন ইমরান, তিনি জানান, ‘আমিশা বুঝতে পেরেছিলেন, তিনি এটি করতে পারবেন না। অভিনেত্রী তখন একটি হিট সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’ করেছিলেন। তিনি চেয়েছিলেন নায়কের বাছাইটা ঠিকঠাক হোক। এমন কাউকে যাতে না নেওয়া হয়, যে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং এক মাসের অভিনয়ের কোর্স করে চলে এসেছে। সে কারণেই, পরিচালকের কাছে গিয়ে ইমরানকে না নেওয়ার প্রস্তাব দেন তিনি। এতেই চটে যান নায়ক। তবে এরপর ভুল বুঝতে পারেন অভিনেতা। এখন যখন অতীত মনে করেন, তখন তার মনে হয় আমিশাই হয়তো ঠিক ছিল।

ইমরান হাশমি তার ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। সিনেমার গল্প যেমনই হোক না কেন, তার অভিনীত গানগুলো এখনো দর্শক মনে গেঁথে রয়েছে। সর্বশেষ তাকে ভিলেনের ভূমিকায় দেখা গেছে সালমান খান অভিনীত টাইগার ৩ সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X