বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মিথ্যাচার করলেন উর্বশী 

উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত।
উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা নিজের গ্ল্যামারের জাদুতে ভক্তদের মন জয় করলেও অভিনয়গুণে সন্তুষ্ট করতে পারছেন না। ফলে তার ক্যারিয়ারে নেই সফল কোনো সিনেমা। সেভাবে নির্মাতাদের ডাকও পাচ্ছেন না। তবে নতুন নতুন সিনেমার খবর দিয়ে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ঘুরে এসেছেন কান চলচ্চিত্র উৎসব থেকেও। আর সেখানে যাওয়ার সময় ছড়িয়ে দিয়েছিলেন মিথ্যা খবর। যা নিয়ে সমালোচনা চলছে বলিউডের অন্দর মহলে।

সম্প্রতি তিনি দাবি করেছেন, প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে অভিনয় করছেন তিনি। একটি চিত্রনাট্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি প্রকাশ করেন। সঙ্গে বলেন, ‘বলিউড ব্যর্থ হয়েছে পারভীন ববি, কিন্তু আমি আপনাকে গর্বিত করব।’ এমনকি কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার সময় উর্বশীর দাবি ছিল, পারভীন ববির বায়োপিকের ফটোকল লঞ্চের (সিনেমা সংশ্লিষ্টদের ছবি তোলা পর্ব) জন্যই তিনি উৎসবে গিয়েছেন। যদিও তখন ছবি সংশ্লিষ্ট কোনো নির্মাতা-কুশলী বা প্রযোজকের উপস্থিতি সেখানে ছিল না।

উর্বশীর নতুন সিনেমায় কাজের বিষয়টি যখন সংবাদের শিরোনাম হচ্ছে তখনই বেরিয়ে এলো নতুন তথ্য। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পারভীন ববির বায়োপিকে উর্বশীর কাজ করার খবরটি একেবারে ভিত্তিহীন। অর্থাৎ উর্বশী মিথ্যাচার করছেন। বিষয়টি নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য, ‘এটা একেবারে পরিষ্কার যে, তিনি মিথ্যা বলছেন এবং এটা ভুয়া খবর। এ রকম কোনো সিনেমা হচ্ছে না। ট্রেড সার্কিটেও এ রকম কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে না। এ ছাড়া কান উৎসবে কোনো নির্মাতা ছাড়া ফটোকল লঞ্চ অসম্ভব ব্যাপার। সুতরাং উর্বশী সেখানে নিজ উদ্যোগে গেছেন, কোনো নির্মাতা, লেখক, প্রযোজক কেউ ছিলেন না। তাহলে এটা কেমন ফটোকল লঞ্চ? এতেই বোঝা যায় তার বক্তব্যে কতখানি সত্যতা আছে।’ এবারই প্রথম নয়, আগেও সিনেমা নিয়ে মিথ্যাচার করেছিলেন উর্বশী রাউতেলা। এর আগে উর্বশী জানান, সুপারহিট কন্নড় ছবি ‘কানতারা’র দ্বিতীয় পর্বে অভিনয় করবেন তিনি। কিন্তু পরে তার দাবিটি মিথ্যা প্রমাণিত হয়।

সূত্র: বলিউড হাঙ্গামা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১০

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১১

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৪

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৫

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৬

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৭

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৮

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৯

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

২০
X