বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কড়া ডায়েট করতে গিয়ে অভিনেত্রী অজ্ঞান 

ভারতীয় অভিনেত্রী পূজারিণী ঘোষ। ছবি : সংগৃহীত
ভারতীয় অভিনেত্রী পূজারিণী ঘোষ। ছবি : সংগৃহীত

ডায়েট করে বড় বিপদ ডেকে আনলেন ভারতীয় অভিনেত্রী পূজারিণী ঘোষ। কড়া ডায়েট মানতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। তাও একবার নয়, তিনবার। এমনকি শারীরিক অবস্থা বেগতিক দেখে আইসিইউতে রাখা হয়েছে অভিনেত্রীকে। তবে পূজারিণী এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কড়া ডায়েট অনুসরণ করতে করতে আকস্মিক স্ট্রেসের কারণে অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এতেই বারবার জ্ঞান হারিয়ে ফেলেন পূজারিণী। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

মডেলিং থেকে অভিনয়ে আসেন পূজারিণী। গত বছর মুক্তি পেয়েছে তার ‘কৈফিয়ৎ’ নামে একটি সিনেমা। এ ছাড়া ‘ওঝা’ ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে তাকে। এ ছাড়া পূজারিণীর ঝুলিতে আছে ‘রূপকথা’ ও ‘আশমানি ভোর’ নামে দুটি চলচ্চিত্র। টালিপাড়ায় বেশ কয়েক বছর ধরে অভিনয় করেছেন পূজারিণী। ‘জেএল ফিফটি’ হিন্দি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

ইতোপূর্বে এক সাক্ষাৎকারে পূজারিণী গণমাধ্যমে জানিয়ে ছিলেন, শুধু খবরে থাকার জন্য আমি কাজ করতে রাজি নই। অবশ্যই কাজের ক্ষুধা আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, তেমন চরিত্রে অভিনয় করতে রাজি নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X